শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

ফেরিঘাটে বিজিবি মোতায়েন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মে, ২০২১

0Shares

ফেরিঘাটে বিজিবি মোতায়েন
শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের ভিড়

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে শনিবার (৮ মে) সন্ধ্যার পর থেকে দেশের সব ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্ধ্যার পর থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

বিজিবির পরিচালক (অপারেশনস) লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, ‘ফেরিঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য অত্র এলাকায় (ফেরিঘাটে) দায়িত্ব পালন করবেন।’

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআইডব্লিউটিসি) সৈয়দ মো. তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ আছে। তবে জরুরি সেবা এবং অ্যাম্বুলেন্স পরিবহনের জন্য আলাদাভাবে ২৪ ঘণ্টা খোলা রয়েছে। এসব ফেরিগুলোতে লোকজন বেপরোয়াভাবে উঠে যায়। এ জন্য বিজিবি মোতায়েন থাকছে।’

করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধের মধ্যেই ঈদকে সামনে রেখে শুক্রবার (৭ মে) থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। শুক্রবার সকালে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া থেকে ফেরিতে কোনো যানবাহন উঠতে পারেনি।

এদিন সকাল ৮টার দিকে একটি ফেরি (এনায়েতপুরী) কোনো যানবাহন ছাড়াই ১২০০ যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়। বেলা সোয়া ১১টার দিকে ফেরিটি শুধুমাত্র যাত্রী নিয়েই শিবচরের বাংলাবাজার ঘাটে এসে পৌঁছায়।

এ অবস্থায় মধ্যরাতে বিআইডব্লিউটিসি থেকে ঘোষণা দেওয়া হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের বিস্তার রোধে শনিবার থেকে শিমু‌লিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।

তবে শনিবার ভোর থেকে ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাটে জড়ো হতে শুরু করেন। যাত্রীদের রোষানলে পড়ে শেষ পর্যন্ত ফেরি চালাতে বাধ্য হয় ঘাট কর্তৃপক্ষ।

শনিবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ১১ হাজার যাত্রী নিয়ে তিনটি ফেরি মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

ঘাট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে প্রায় তিন হাজার যাত্রী ও সাতটি অ্যাম্বুলেন্স নিয়ে ছেড়ে গেছে ফেরি শাহ পরান। এর আগে ফেরি এনায়েতপুরী শিমুলিয়া ঘাট থেকে প্রায় চার হাজার যাত্রী নিয়ে দুপুর ১২টা ২৩ মিনিটের সময় ছেড়ে যায়। সকাল ৯টা ৫ মিনিটের দিকে ফেরি কুঞ্চলতা প্রায় চার হাজার যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।
সূত্রঃঢাকা পোস্ট

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg