শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

ফরিদপুরে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার / ৫৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ফরিদপুর সদর উপজেলার আওতাধীন নর্থচ্যানেল ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল একশ্রেণীর প্রভাবশালী মহল। সদর উপজেলা প্রশাসন বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের ড্রেজার নষ্ট করার পরেও সেগুলো কে উপেক্ষা করে তারা তাদের এই অপরাধ সংঘটিত করে আসছিল। এই প্রভাবশালী মহল অবৈধভাবে বিভিন্ন স্থানে অবৈধভাবে উত্তোলনকৃত বালু স্তুপ আকারে রেখে সেখান থেকে ট্রাকের মাধ্যমে বিক্রি করছিল। গোপন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে নর্থচ্যানেল ইউনিয়নের দুই স্থানে অবৈধভাবে স্টোক করে রাখা বালু জব্দ করেন এবং সেগুলো পরবর্তীতে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। এছাড়া বালু উত্তোলনের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করে দেওয়া হয় এবং অবৈধভাবে বালু উত্তোলন করার জন্য মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যার ফলে ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের কঠোর নির্দেশনার মাধ্যমে আমরা এই অবৈধ বালু উত্তোলন বন্ধে সবসময় তৎপর। এরপরেও একশ্রেণীর প্রভাবশালী মহল বিভিন্নভাবে রাতের আঁধারে বালু উত্তোলন করে এবং সেগুলো বিক্রি করে ,অভিযোগ পাওয়ার সাথে সাথে আজ সেখানে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে এক লক্ষ দুই হাজার সিপ্টি বালু জব্দ করি এবং একটি এস্কেভেটর (বেকু) জব্দ করেছি।

এসময় নিরাপত্তা নিশ্চিত করতে কোতয়ালী থানার একটি বিশেষ চৌকস পুলিশ টিম ও মোবাইল কোর্টের সদস্য বৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg