শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

প্রেম করে বিয়ে, স্বামীর হাতেই মৃত্যু 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ী সদর থানার জৌকুড়া এলাকায় শশুর বাড়ি গিয়ে স্ত্রী মোছা: স্বর্না কে গলায় ওড়না পেচিয়ে হত্যা করায় স্বামী মো: সোহেল (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ইফতেখারুল আলম প্রধান।

গ্রেফতার কৃত মো: সোহেল সদর উপজেলার রামকান্তপুর (ঈদগাহ মাঠের পাশে) এলাকার আলাউদ্দিন মৃধার ছেলে। অন্যদিকে মোছা: স্বর্না জৌকুড়া এলাকার মো: মুন্নাফ মৃধার মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, দেড় বছর আগে প্রেমের টানে বাড়ি ছেড়ে মো: সোহেল এর সাথে পালিয়ে বিয়ে করে মোছা: স্বর্না।বিয়ে পরে থেকে তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মাঝেমধ্যেই ঝগড়া ও কলহর সৃষ্টি হতো। আনুমানিক ১৫/১৬ দিন আগে তাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হলে স্বর্না তার মায়ের বাড়িতে চলে আসে।গত ১ এপ্রিল শশুর বাড়ি এসে স্ত্রী স্বর্নার সাথে ভালো ব্যবহার করতে থাকে।সে দিন আনুমানিক বেলা সাড়ে ৩ টার দিকে ঘরের ভেতর থেকে পাক চিৎকারের শব্দ শুনে স্বর্ণার পরিবারের লোকজন রুমের ভিতর গিয়ে দেখে স্বর্ণার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে।

সে সময় মো: সোহেল পালাতে গেলে পরিবারের লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইফতেখারুল আলম প্রধান বলেন,সোহেল তার স্ত্রী স্বর্না কে গলায় ওড়না পেচিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার দেওয়া অতে হত্যার কাজে ব্যবহৃত ওড়না উদ্ধার করে জব্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg