শিরোনাম
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রাথমিকের শিক্ষার্থীরা ছাড়পত্র ছাড়া যেকোন সময় ভর্তি হতে পারবে

স্টাফ রিপোর্টার / ৬৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

0Shares

সারাদেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আড়াই কোটি। এখন থেকে ছাড়পত্র ছাড়া বছরের যে কোন সময়েই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। করোনা সংকটের কারণে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অনেক কিন্ডারগার্টেন স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুল।
করোনার প্রভাবে কর্মহীন হয়েছেন অনেক মানুষ। তীব্র আর্থিক সংকটে পড়ে অনেকেই পরিবার নিয়ে রাজধানী ছেড়ে গেছেন।

করোনা মহামারির কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্কুল খুললে শিক্ষার্থীরা দেশের যে কোন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। লাগবে না কোন ছাড়পত্র। শুধুমাত্র বেতন বই, আইডি কার্ড, বই-খাতা দেখালেই ভর্তি নেবে বিদ্যালয়।

শিক্ষকরা বলছেন, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার জন্য তাদের প্রস্তুতি আছে।

শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে হলে শিক্ষা উপকরণ দেয়াসহ সব ধরনের সহায়তা করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg