শিরোনাম
পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

প্রথম আলো’র সেরা প্রতিনিধি হলেন গোয়ালন্দের রাশেদ রায়হান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

0Shares

 

ষ্টাফ রিপোর্টার

বিশ্বের বৃহত্তম বাংলা গণমাধ্যম ও গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড স্বীকৃতি প্রাপ্ত সংবাদ পত্র দৈনিক প্রথম আলো পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি-২০২১ হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি মো. রাশেদুল হক রায়হান।

প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম আলোর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মো. রাশেদুল হক-কে সেরা প্রতিনিধি হিসেবে পুরষ্কৃত করা হয়।

এসময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ প্রতিনিধি মো. রাশেদুল হক রায়হানের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আনিসুল হক সহ সহ-সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা বিভাগের সম্পাদক মন্ডলি সহ সকল কলাকুশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় ভার্চ্যুয়ালে সারা দেশর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি মো. রাশেদুল হক রায়হান প্রথম আলো সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, এটি আমার জীবনে অনেক বড় একটা অর্জন। এই অবস্থানে আসার জন্য আমি সব সময় কঠোর পরিশ্রম করেছি। এক্ষেত্রে আমার পরিবার সব সময় সাপোর্ট জুগিয়েছে। আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা থাকবে বলে তিনি জানান.

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg