শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

পৌর মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রাজবাড়ী জেলা আ.লীগের

স্টাফ রিপোর্টার / ৪৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা শেখ মো. নিজামের বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কাজ করার অভিযোগ এনে ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেছে রাজবড়ী জেলা আওয়ামী লীগ। তবে আগামী পৌর নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনে প্রভাব ফেলতে ভিত্তিহীন এ অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন পৌর মেয়র শেখ মো. নিজাম।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোস্তফা মুন্সীকে মনোনয়ন দেওয়া হয়। দলের ওই সিদ্ধান্ত না মেনে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. নিজাম এবং তাঁর পরিবারের সদস্যরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। এমনকি তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারী ও পরিবারের সদস্যদের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় দলীয় নেতা–কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত ২৭ ডিসেম্বর পৌর আওয়ামী লীগ এবং ২৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিতে গোয়ালন্দ পৌর মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৪ জানুয়ারি ওই সিদ্ধান্ত সংবলিত চিঠি জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, ‘গত উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকার পক্ষে যে পরিমান গণসংযোগ আমি করেছি তা আমার নিজের নির্বাচনেও করিনি। উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা। কোথায় শৃঙ্খলা ভঙ্গ করলাম, তা জানানো হয়নি। বরং উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আমি যে কাজ করেছি, তা সবাই জানে। আগামী পৌরসভা নির্বাচনে যাতে আমি দলীয় মনোনয়ন না পাই, সে জন্য একটি পক্ষ আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg