শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

পুলিশ অফিসার পদে যোগদানের আগেই ডেঙ্গুতে কেড়ে নিল সুকেনের প্রাণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

পুলিশের এসআই পদে যোগদান করার আগেই ডেঙ্গু জ্বরে কেড়ে নিল সুকেন কুমার বিশ্বাস (২৮) নামে এক যুবকের প্রাণ।

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে মেডিকেল হওয়ার পর ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল সুকেনের। কিন্তু এর আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে। এ অবস্থায় শনিবার দিনগত রাত দুইটার দিকে সুকেন মৃত্যু বরন করে।

সুকেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবালিয়াকান্দি বাড়ই ডাঙ্গা গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।

সুকেনের পারিবারিক সুত্রে জানা যায়, বাবার সামান্য আয়ের সংসারে অভাব অনটনের কারনে ঢাকার গাজীপুরে  একটি গার্মেন্টসে চাকুরির পাশাপাশি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করে। এরপর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদানের সুযোগ পায়। এ অবস্থায় ঢাকা গাজীপুরের একটি ভাড়া বাসার ম্যাচে অবস্থানকালে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এরপর তাকে তার সহপাটিরা ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে সুকেনের ভাই অমৃত বিশ্বাস জানায়, সুকেন ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে কর্মরত অবস্থায় লেখাপড়া করতো। এ অবস্থায় তার পুলিশে চাকরি হয়। গাজীপুরে তার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে শনিবারে রাত ১০টার দিকে বাড়িতে ফোন করে। তাৎক্ষণিক সে তার আরেক ভাই সুজন বিশ্বাসকে সাথে নিয়ে ঢাকায় রওনা হয়। সেখানে পৌছানোর আগেই রাত দুইটার দিকে তাদেরকে ফোনে জানানো হয় সুকেন হাসপাতালে মারা গেছে। তখন হাসপাতাল থেকে তার মৃত দেহ ভোরের দিকে গোয়ালন্দে তার নিজ বাড়িতে আনা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg