শিরোনাম
বেকার যুবকদের কর্মসংস্থানে পাংশায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাজবাড়ীতে ট্রাক দিয়ে পথরোধ করে ১১টি গরু ডাকাতি, আহত দুই ব্যবসায়ী গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, সমালোচনার মুখে ফেরত ৩০০ টাকা রাজবাড়ীতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, দালাল থেকে সতর্ক করলেন পুলিশ সুপার পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী ওএসডি, নতুন দায়িত্বে ড. আবদুল কুদ্দুস রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

পাটুরিয়া ঘাট থেকে ৫ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার / ২৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

0Shares

পাটুরিয়া ঘাট থেকে ৫ ছিনতাইকারী আটক

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ এপ্রিল
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকা থেকে ৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-৪, (সিপিসি-৩)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে র‍্যাব। শুক্রবার ভোরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন।

আটককৃতরা হলেন- মো. মনির হোসেন (৩৫), মো. আলিমুল্লাহ হযরত আলী মোল্লা (২৭), মো. হিরু শেখ (২২), মো. রাসেল (১৯), মো. আল আমিন মোল্লা (২৪)।

লে: কমান্ডার আরিফ হোসেন জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার পাটুরিয়া ঘাট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg