শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

পাটুরিয়া ঘাটে গাড়িসহ ফেরি ডুবি-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

0Shares

ষ্টাফ রিপোর্টার

রাজবাড়ীর দৌলতদিয়া ৫নং ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি আমানত শাহ মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে গাড়িসহ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে ।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ফেরিটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন ১৭ টি পণ্যবাহী ট্রাক লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়ার কারন পরে জানা যাবে বলে তিনি জানান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে বলে জানা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg