শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

পাংশায় মিথ্যা প্রচারণায় কাউন্সিলর চাঁদ আলীকে মানহানি করায় থানায় জিডি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় ফেইসবুক ফেক আইডির মাধ্যমে মিথ্যা প্রচারণায় এক কাউন্সিলরের মানহানি করেছে একটি কুচক্রী মহল।

এ ঘটনায় রোববার (২৬ সেপ্টেম্বর) পাংশা মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগী পাংশা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী সরদার ।

থানার জিডি সূত্রে জানা যায়, গত (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় “অসাধারণ ছেলে” নামক একটি ফেইজবুক (ফেক) আইডির মাধ্যমে অজ্ঞাত ব্যক্তি তার ছবি ব্যবহার করে তার সম্পর্কে মানহানিকর পোস্ট করেছে। বিষয়টি তার আত্মীয়-স্বজন ও বন্ধুরা দেখায় মান-সম্মানের ক্ষুন্ন হয়েছে। তিনি ধারণা করে জিডিতে উল্লেখ করেছেন একটি কুচক্রী মহল সামাজিক ভাবে হেয় করার জন্য এ ধরনের মানহানিকর পোস্ট করে আসছে।

এ বিষয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী সরদার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি জিডি করেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান জিডির ব্যাপারটি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গহণ করা হবে বলে জানিয়েছেন ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg