শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

পাংশায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টার ঃ

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে রাজবাড়ীর পাংশা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে পৌরসহরের মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পাংশা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুব্রত কুমার দাস, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরের সভাপতি ভজগোবিন্দ দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক কুমার কুন্ডু প্রমুখ। এছাড়াও উপজেলার প্রতিটি প্রতিটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক। প্রতিটি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

করোনা মহামারীর কারণে দুর্গাৎবস-২০২১ সরকারি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা উদযাপনের নির্দেশনা সম্পর্কে তাদেরকে অবগত করা হয় এবং ইতি পূর্বের পূজাগুলোতে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে সেকারণে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সরকারি নির্দশনা মেনে পূজা উদযাপনের আহবান জানান এবং সকল প্রকার বিশৃঙ্খলা রুখতে প্রস্তুত থাকবেন বলে জানান তিনি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, কিছু ফটকা ছেলেরা আছে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে পূজার মধ্যে হর্ণ বাজিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। এগুলোসহ কোন প্রকার বিশৃঙ্খলা হতে দেব না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg