শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশার হাবাসপুরে সড়ক দুর্ঘটনায় বিধবা মহিলা নিহত

স্টাফ রিপোর্টার / ৪৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

0Shares

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে মঙ্গলবার (৩০ মার্চ) বাটা হাম্বারের (ছোট ট্রাক) চাপায় বিধবা মজিরন খাতুন (৫৫) নামে এক বিধবা মহিলা নিহত হয়েছে। নিহত মজিরন খাতুন ইউপির কাচারী পাড়া গ্রামের মৃত আদোম মল্লিকের কন্যা।

নিহতের পারিবারীক সুত্রে জানা যায় ঐ দিন সন্ধ্যায় মজিরন পাংশা হতে ভ্যান যোগে বাড়ীর উদ্দ্যেশে রওনা দিয়ে গোপালপুর-কাচারী পাড়া সড়কের দক্ষিন কাচারী পাড়া খোকন ঘোষের বাড়ীর সামনের মোড়ে পৌছানো মাত্র বিপরিত দিক হতে বেপড়োয়া ভাবে আসা বাটা হাম্বারের চাপায় তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত মজিরন খাতুনকে উদ্ধার করে ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার পর পরই পাংশা থানা পুলিশ ঘটনাস্থল হতে ঘাতক বাটা হাম্বারটি উদ্বার করতে সক্ষম হলেও চালক অসীম সরদার পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই আঃ রশিদ মল্লিক বাদী হয়ে বাটা হাম্বারের চালক অসীম সরদারকে আসামী করে বুধবার সকালে পাংশা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইনেস্পেক্টর হুমায়ন রেজা জানান, মামলার আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg