রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ীর পাংশায় ১৪৪ ধারা ভঙ্গ করে অবৈধভাবে জমি দখল করে তাতে ঘর তৈরি করার ঘটনা ঘটেছে। আদালতের রায় উপেক্ষা ও আইন ভঙ্গ করে জমি দখলের ঘটনাটি ঘটেছে পাংশা উপজেলার মৈশালা বাজারে। গত শুক্রবার থেকে ৩ দিন তারা এ কাজ শুরু করেছেন।
পাংশা উপজেলার মৈশালা বাজারের মোঃ আব্দুল গাফফার শেখ নামের এক ব্যক্তির অভিযোগে জানা গেছে, আদালতের আদেশে বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা করে থানা পুলিশ। সেই আইন বলবান থাকা অবস্থায় প্রতিপক্ষ মোঃ শরিফুল ইসলাম বছির তার লোকজন নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল করে ঘর তৈরীর কাজ শুরু করেন। এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করার পরও পুলিশ রহস্যজনক কারণে কোনো তৎপরতা দেখায়নি বলে অভিযোগ উঠেছে।
মোঃ আব্দুল গাফফার শেখ অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে বলেছে-এ নিয়ে বারাবাড়ি করলে জীবনের তরে শেষ করে ফেলবে। আমার ছেলে এর প্রতিবাদ করতে গেলে, তাকে মারধর করেছে। তারপর আমরা থানায় জিডি করি এবং আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করি। তাদের ভয়ে এখন আমরা নিরাপত্তাহীনতা রয়েছি। জিডি করার পরও পুলিশ এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
পাংশা মডেল থানার এসআই দীপঙ্কর কুন্ডু জানায়, কাজ বন্ধের জন্য আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও আদালতের আদেশ অমান্য করে কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে।