শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

পাংশায় রেলে কাটা পড়ে প্রতিবন্ধী ভ্যান চালকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর পাংশা পৌর এলাকার কুড়াপাড়া রেলক্রসিং নামক স্থানে‌ বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৩৫) নামের এক শ্রবণ ও বাক প্রতিবন্ধী (বোবার) মৃত্যু হয়েছে। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর পাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খানের ভাতিজা মতিন খানের ছেলে।

বুধবার (০৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে কুড়াপাড়া রেলক্রসিং নামক স্থানে‌ এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী চায়না খাতুন বলেন, আমি পাশেই ছিলাম হঠাৎ দেখতে পাই ভ্যানচালক ভ্যান নিয়ে কুড়াপাড়া থেকে উঠে আসছে রেলক্রসিং পার হবে ইতিমধ্যে ট্রেন চলে আসছে আমি তাকে নিষেধ করা সত্ত্বেও সে আমার কথা না শুনে রেল লাইনের উপরে ভ্যান তুলে দেয়। এ সময় গোপালগঞ্জ টুংগীপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে নিয়ে যায়। তার দেহ খন্ড বি খন্ডিত হয়ে যায়। তার ভ্যানটি দুমড়ে-মুচড়ে ভেঙ্গে চলে যায়। পরে জানতে পারলাম যে তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী (বোবা) ছিলেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, আমরা ঘটনাটি শুনতে পেয়েছি ঘটনাস্থলে আমাদের অফিসার গিয়েছে, লাশটি সুরতহাল করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg