শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

পাংশায় গ্রাহক না হয়েও বকেয়া বিদ্যুৎ বিলের দায়ে মামলা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় বিদ্যুতের গ্রাহক না হয়েও বকেয়া বিলের দায়ে মামলা। এতে চরম হ্যানস্থা ও হয়রানির শিকার হচ্ছি বলে দাবি করেছেন মামলার বিবাদী ছোরাব মন্ডল। মিথ্যা মামলা দিয়ে পেশকারের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাংশা (বিদ্যুৎ) আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে।

ছোরাব মন্ডল পাংশা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বড়গাছি গ্রামের (সিটিসেল টাওয়ার সংলগ্ল) উস্তার মন্ডলের ছেল।

ছোরাব মন্ডল বলেন, বিদ্যুত বিল বকেয়ার দায়ে গত ৮ সেপ্টেম্বর ফরিদপুর বিউবো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আমার নামে সমন আসে। আমার নামে বিদ্যুতের কোন মিটার না থাকায় আমি পাংশা আবাসিক প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি অফিসে ডাকেন। অফিসে গেলে প্রকৌশলী বলেন, মামলাটি ভুল বসত হয়ে গেছে আমি আপনাকে সার্বিক সহযোগীত করব। আপনি আমাদের পেশকারের সাথে যোগাযোগ করেন সমস্য সমাধান হয়ে যাবে। আমি পেশকারের কাছে গেলে তিনি আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন।
পরে আমি একজন এ্যাডভোকেটের সাথে আলোচনা করলে তিনি বলেন, প্রকৌশলী যদি ভুল শিকার করে থাকে তাহলে একটি প্রত্যায়নপত্র লিখে দিলে আপনার মামলাটি খারিজ হয়ে যাবে। পরে আমি প্রকৌশলীর কাছে প্রত্যায়নপত্র চাই। তিনি প্রত্যায়নপত্র দেওয়ার কথা বলে অফিসে ডেকে নিয়ে বলেন, আপনি এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আরও বেশি ঝামেলায় পরবেন।

এ বিষয়ে পাংশা আবাসিক প্রকৌশলী (বিদ্যুত) মো. রিয়াদ হোসেন বলেন, আমরা অনেক দিন ধরে সিটিসেল টাওয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়েছি। আমি খোজ নিয়ে জানতে পারি সিটিসেল টাওয়ারটি ছোরাব মন্ডলের জমির উপর এবং টাওয়ারের সাথে তার সম্পৃক্ততা আছে। একারণে তার নামে মামলা করা হয়েছে। তবে মিটার নম্বর ও বিলের পরিমান কত টাকা যানতে চাইলে কোনটাই দেখাতে পারেনি তিনি।

এই হ্যানস্থা ও হয়রানি থেকে মুক্তি চায় মামলার বিবাদী ছোরাব মন্ডল। তিনি আরোও বলেন, আমার নামে যদি কোন মিটার বা বিল থাকে আমি পরিশোধ করব। আর যদি আবাসিক প্রকৌশলী কোন কিছু না দেখাতে পারে তাহলে আমাকে যে, হ্যানস্থা ও হয়রানি করা হচ্ছে আমি এর বিচার চাই।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg