শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাংশায় এবার ঈদে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১শত পরিবার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

0Shares

রাজবাড়ী প্রতিনিধি,

তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে রাজবাড়ীর পাংশায় ঘর পাবে ১শত পরিবার। ইতিমধ্যে ঘরের কাজ সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন। আগামী ২৬ এপ্রিল এই ঘরগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে সারাদেশব্যাপী ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এই ঘরগুলো পেয়ে আনন্দিত গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যরা।

সদ্য উপহারের ঘর পাওয়া মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের মোকারম হোসেন বলেন জায়গা-জমি কিছুই নেই স্ত্রী-সন্তান নিয়ে কষ্টেই দিন কেটেছে আমার অবশেষে ঈদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পাব। আমি অত্যন্ত আনন্দিত। এবার অন্তত পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারব।

মোকারম হোসেন আরো বলেন হারিয়ে যে ঘরে থাকতাম বৃষ্টি আসলে চাল দিয়ে পানি পড়ত ঝড় আসলে ভালো থাকতাম কখন জানি মাথার উপর থেকে চাল উড়ে চলে যায়। এখন আর সেই ভয় থাকবে না।

এ উপজেলায় তৃতীয় ধাপে ১শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হবে এর মধ্যে সরিষা ইউনিয়নে ৬৮টি, হাবাসপুর ইউনিয়নে ৩টি, কসবামাঝাইল ইউনিয়নে ২০টি, ও মৌরাট ইউনিয়নে ৯টি। উল্লেখ্য প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলায় ১৩০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহারের ঘর দেওয়া হয়। এই নিয়ে মোট তিনটি ধাপে ২৩০টি পরিবারের মাঝে উপহারের ঘর দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের কাজ ইতিমধ্যেই যথাযথভাবে শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অসহায় ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg