স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি জমি দখলমুক্ত রাখতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার, ৩ জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদের নেতৃত্বে পাংশা উপজেলা আইডিয়াল গার্লস কলেজ বিজিবি বেইজ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা কলিমহর ইউনিয়ন পরিষদের আওতাধীন বনগ্রাম হাটবাজার সংলগ্ন সরকারি জমিতে এ অভিযান পরিচালিত হয়। সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এছাড়াও অভিযানের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় অবস্থিত ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।
অভিযানে পাংশা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নায়েব সুবেদার মোঃ নজরুর ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।