শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

পরিত্যক্ত একটি গ্ৰেনেড উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

0Shares

মোশারফ হোসেন

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের যুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার হয়েছে।

বুধবার (১৬ জুন) মুক্তিযোদ্ধা মৃত স্বামী আব্দুর রহিম বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুন (৫৫) এক মাস আগে বসত ঘরের পিছনে শিমুল গাছ কাটতে গিয়ে যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত পরিত্যক্ত একটি গ্রেনেড পায়। উক্ত গ্রেনেড টি কাওকে না জানিয়ে নিজ ঘরের মাচার নিচে রেখে দেয়।

ঘটনার কিছু দিন বৃদ্ধার জামাই মহির স্থানিয় লোকজন কে জানায়।
ঘটনা জানাজানি হওয়ায় বুধবার দুপুরে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান এর একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে। পরে পুলিশ বসোয়া বাজারের পিছনে একটি খোলা জায়গায় বালি ভর্তি বালতিতে গ্রেনেড টি সতর্ক অবস্থায় পুতে রাখা হয়েছে।

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। স্থানীয় পুলিশ ও চকিদারের সমন্বয় ওটা পাহারাদার নিয়োগ করা হয়েছে। ঢাকা বোম ডিসপোজেবল ইউনিটকে আমন্ত্রণ জানানো হচ্ছে এসপি মহোদয় এর মাধ্যমে। উনারা আসলে এটাকে নিষ্ক্রিয় করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg