শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পদ্মা নদীর পাড়ে অবৈধ বালু উত্তোলন: ভাঙন ঝুঁকিতে নদী পাড়ের মানুষ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একাধিক জায়গায় ফসলি জমি ও নদীর পারে চলছে মাটি ও বালি বিক্রির উৎসব। প্রশাসনের সামনে দিয়েই চলছে মাটি ও বালির রমরমা ব্যবসা, দেখার কেউ নেই বলছেন নদী পারের সাধারণ মানুষ।

বুধবার (২ মার্চ) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের পাশে প্রভাবশালী একটি মহল ভেকু দিয়ে অবাধে প্রতিনিয়ত খনন করে বালি বিক্রি করে যাচ্ছে। প্রতিদিন ড্রাম ট্রাক দিয়ে ৫০০ গাড়ি বালি বিক্রি করছে। তার দাম অনুমান ৬ থেকে ৭ লক্ষ টাকা। হুমকির মুখে রয়েছেন ৭নং ফেরি ঘাট।

আর ভাঙন আতংকে রয়েছেন নদী পারের সাধারণ মানুষ। এদিকে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় নদীর পাড়ে চলছে মাটি কাটার উৎসব। প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মা নদীর ভাঙন শুকনো মৌসুমে বেকু দিয়ে মাটি খনন করার উৎসব। খনন কৃত মাটি যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়, বালু যাচ্ছে ভরাট কাজে।

প্রতিদিন শতশত ট্রাক বালু ও মাটি খনন করে বিক্রি করছে প্রভাবশালী একটি মহল। নদী পাড়ের মানুষের একাধিক ব্যক্তির অভিযোগ, মাঝে মধ্যে অভিযান পরিচালিত হয় কিছু দিনের জন্য বন্ধ থাকে, কিছুদিন যেতে না যেতেই চালু হয়ে যায় মাটি ও বালির ব্যবসা। মাটি কাটার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন মহল নিয়ন্ত্রণ করে বিক্রি করছেন মাটি ও বালি। তাদের কিছু বলতে গেলেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়, প্রভাবশালীদের ভয়ে প্রশাসনের কাছে অভিযোগ পর্যন্ত দিতে ভয় পায় ভুক্তভোগীদের পরিবাররা।

আবার এদিকে গোয়ালন্দে কয়েকটি স্থানে বেকু দিয়ে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি মাটি খনন করে মাটি বিক্রি করছে। এতে অনেকের পাশের ফসলি জমি ভেঙ্গে যাচ্ছে, করতে হচ্ছে মারামারি বাধ্য হচ্ছে প্রভাবশালীদের নিকট অল্প মূল্যে বিক্রি করতে। এতে প্রতিকার চায় ভুক্তভোগীরা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ভূমি মো.রফিকুল ইসলাম মুঠোফোনে জানান তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg