শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

নিহত রিপন সাহার পরিবারের পাশে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,

স্টাফ রিপোর্টার / ২৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

0Shares

 

দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ী-০১ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিহত মিটারম্যান রিপন সাহার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সাহাপাড়া এলাকায় তাঁর নেতৃত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিহতের পরিবারের পাশে দাঁড়াতে উপস্থিত হন।

এ সময় রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে. এ. সবুর শাহীন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. ইকবাল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ নিহত রিপন সাহার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তাঁরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তাঁরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শনিবার ভোর আনুমানিক ৪টা থেকে ৪টা ৪০ মিনিটের মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে পেট্রোল গ্রহণ করে মূল্য পরিশোধ না করে ঢাকা মেট্রো-ঘ ১৩৩৪৭৪ নম্বরের একটি প্রাইভেট কার দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টাকা আদায়ের উদ্দেশ্যে গাড়ির সামনে দাঁড়ালে মিটারম্যান রিপন সাহা (২৮)-কে গাড়িচালক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এই নৃশংস ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg