শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

নিষেধাজ্ঞা সামনে রেখে দৌলতদিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

স্টাফ রিপোর্টার / ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

 স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় মা ইলিশ সংরক্ষণ-২০২৬ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য আহরণকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় দৌলতদিয়া নৌ পুলিশ এ সভার আয়োজন করে।

আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকায় মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের সচেতন করতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির খান, নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. সাজিদ হোসেন এবং গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

এ সময় গোয়ালন্দ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সিনিয়র সাংবাদিক, মৎস্য আহরণকারী, মৎস্যজীবী নেতৃবৃন্দ, মৎস্য আড়তদার, বাল্কহেড শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। নিষেধাজ্ঞার সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত মৎস্য আহরণকারীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।

মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলা এবং নিষেধাজ্ঞার সময়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg