শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নির্বাচিত চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করালেন এলাকাবাসী 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভের পর মো: এহসানুল হাকিম কে দুধ দিয়ে গোসল করালেন তাঁর প্রতিবেশীরা।

বুধবার (২২ মে) সকালে নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে তাঁর সমর্থক ও এলাকাবাসী তাঁকে ২০ কেজি দুধ দিয়ে গোসল করান।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মো: এহসানুল হাকিম বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে তিনি ১ হাজার ভোটে তিনি নির্বাচিত হন।

সমর্থক মো: লিমন আহমেদ বলেন, ‘বিজয়োল্লাসের বাড়তি আকর্ষণ হিসেবে চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করেছি।’

মো: এহসানুল হাকিম বলেন, আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে দুধ দিয়ে গোসল করেছি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ১৫ বছর আমার প্রতিদ্বন্দী এই উপজেলায় রাজতন্ত্র কায়েম করেছিল। আমি বিজয়ী হওয়ার পরে জনমনে যে সন্তোষ দেখা দিছে তাতে মনে হচ্ছে তারা এতো দিন জেলখানায় ছিলো। এখন মনে হচ্ছে তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার প্রমাণ সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg