শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নারীদের আইপিএলে বাংলাদেশের দুই ক্রিকেটার

স্টাফ রিপোর্টার / ৪৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

0Shares

টুর্নামেন্টের নাম উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, বলা হয় নারীদের আইপিএলও। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টের গত আসরে খেলেছেন জাহানারা আলম। এবার টুর্নামেন্টটির তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাইতে। বাংলাদেশের দুজন ক্রিকেটার খেলবেন এই আসরটিতে।

কোন দুজন ক্রিকেটার, সেটা এখনও নিশ্চিত করা হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এবারও উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে যাবেন পেসার জাহানারা। অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনও খেলবেন এই টুর্নামেন্টে।

ইতোমধ্যে বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসি)। তবে এখনও দল চূড়ান্ত হয়নি জাহানারা-সালমাদের। আগামী ৮-১০ দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছে বিসিবি সূত্র।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ‘জাহানারা ও সালমার সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। তারা টুর্নামেন্টটিতে খেলতে চায় কিনা কিংবা জাতীয় দলের কোনো প্রোগ্রাম আছে কিনা, এসব নিয়ে কথা হয়েছে ওদের সঙ্গে। ওরা খেলতে চাইলে আগামী কয়েক দিনের মধ্যে ওদের দল চূড়ান্ত হয়ে যাবে হয়তো।’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের খবরে বলছে, আগামী নভেম্বরে দুবাইতে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। তিন দলের অংশগ্রহণে আসরটি দুবাইতে ৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৯ নভেম্বর।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলছে দুবাইতে। এর আসরের শেষ সপ্তাহে ছয় দিনের মধ্যে চারটি ম্যাচ দিয়ে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ।

গত আগস্টে বিসিসিআই জানিয়েছিল, নারীদের এই টুর্নামেন্টটি আইপিএলের প্লে-অফ রাউন্ডের সময় অনুষ্ঠিত হবে। সেই পরিকল্পনা অনুযায়ীই আসরটি আয়োজন করা হচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই।

এবারের আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে দুজন করে ক্রিকেটার অংশ নেবেন। বেশিরভাগ ক্রিকেটার থাকবেন ভারতের। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে সাজানো হবে তিনটি দল।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে সংযুক্ত আর আমিরাতে পৌঁছাবেন ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা। তিন দলের ক্রিকেটারদের একই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে।

আইপিএলের দলগুলোর মতো তাদেরও ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। কোয়ারেন্টিনের প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে ক্রিকেটারদের তিনটি করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে দলগুলো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg