রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালত মাদক বিরোধী অভিযানে ২ গ্রাম হেরোইন, নগদ ৪হাজার ৫’শ টাকা ও মাদক সেবনের উপকরন সহ ৩ জনকে আটক করা হয়।
আটকৃতদের মধ্যে ১ জন হেরোইন কারবারী ও ২ জন মাদকসেবী।
এরা হলো রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের ওহিদুল ইসলাম (৫০)। তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রিত ৪ হাজার ৫’শ টাকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
অপর দুইজন গাজাসেবী, এরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সিদ্দিক কাজী পাড়ার রমজান আলী মুন্সীর ছেলে মুন্নাফ মুন্সী (৪২) ও নুরু মন্ডল পাড়ার গনজর আলী শেকের ছেলে ইমান আলী সেক (৪০)।
তাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল দৌলতদিয়া ঘাট, যৌনপল্লী, পোড়াভিটা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, আটক আসামীদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওহিদুল ইসলামকে হেরোইন ব্যাবসার দায়ে ১ বছর ও গাঁজা সেবী দুইজনকে ৩ মাস করে কারাদন্ড দিয়ে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।