শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

দৌলতদিয়া যৌনপল্লি থেকে অস্ত্র সহ আটক ১

দৌলতদিয়া যৌনপল্লি থেকে অস্ত্র সহ আটক ১

Lutfor Rahman / ২৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

 

ষ্টাফ রিপোর্টর, গোয়ালন্দ রাজবাড়ী

দেশের বৃহত্তম যৌনপল্লি রাজবাড়ীর গোয়ালন্দ
উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মোঃ আবুল হাসেম সুজন
(৫০) নামে একজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

আটককৃত মোঃ আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার মাটি পাড়া এলাকার মৃত জনাব আলী মিয়া’র ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) ফরিদ মিয়া সঙ্গীয়  ফোর্স সহ আজ রবিবার ভোর পৌনে চারটার দিকে যৌনপল্লিতে অভিযান পরিচালনা করে পূর্বপাড়া যৌনপল্লির ভিতর আইয়ুব মেম্বার এর বাড়ীর ভাড়াটিয়া সীমা ওরফে লাখি (৩০) এর কক্ষে অভিযান পরিচালনা করে মোঃ আবুল হাসেম সুজনকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি পিস্তলের ম্যাগজিন, ০৩ রাউন্ড ৭.৬৫ তাজা গুলিসহ আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ছবি সংযুক্ত
তারিখ -২৩/০২/২০২৫

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg