শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট,তিন দফায় ৬ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম// দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় গতকাল ২৪ জানুয়ারি রবিবার মধ্যরাত থেকে তিন দফায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। পরে আজ ২৫ জানুয়ারি সোমবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক’শ যানবাহনের যাত্রী ও চালক।

প্রথম দফায় গতকাল দিবাগত রাত ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত, দ্বিতীয় দফায় রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত এবং তৃতীয় দফায় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

রাজবাড়ী জেলা পুলিশের দায়িত্বরত সার্জেন্ট মেহেদি হাসান বলেন, ফেরি ঘাটকে যান-জট মুক্ত রাখতে দৌলতদিয়া ঘাট হইতে ১২ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে, গোয়ালন্দ মোড়-কুষ্টিয়া হাইওয়ে রাস্তার একপাশ দিয়ে শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক-লরির আটকে রাখা হয়েছে।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ঘাট ব্যাবস্থাপক খোরশেদ আলম বলেন, গতকাল মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় নৌযান চলাচলে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে সামান্য দূরের কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। প্রথম দফায় রাত দশ’টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়, পরে আবার কুয়াশার ঘনত্ব কিছুটা কোম দেখা দিলে রাত ১১টায় আবার ফেরি চলাচল শুরু হয়, এরপর আবার দ্বিতীয় দফায় ভোর ৬টায় কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়, সকাল ৭টায় পুনরায় কুয়াশার ঘনত্ব কোমতে থাকলে ফেরি চলাচল শুরু হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg