শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

দৌলতদিয়া-পাটুরিয়া নদী পারাপারে স্বস্তি কর্মমুখি মানুষের

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১

0Shares

দক্ষিণ বঙ্গের প্রবেশ দ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদ আনন্দ শেষে কর্মমুখি মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। তবে এ নৌপথে অতিরিক্ত যাত্রীর চাপ এখনো শুরু হয়নি। আজ রোববার (১৬ মে) বেলা ৫টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে ছিলোনা কোন যানবাহনের সারি। সহজেই সরাসরি ফেরিতে উঠতে পারছে যাত্রী ও যানবাহন।

সরেজমিনে জানা যায়, পবিত্র ঈদ-উল- ফিতরের ছুটি শেষ হয়েছে শনিবার। তবে কর্মমুখি মানুষ রাজধানীতে ফিরতে শুরু করলেও জনস্রোত সৃষ্টি হয়নি এখনো। গণপরিবহন বন্ধ থাকায় ও নৌপথে চলাচল কারী সকল ফেরি চালু থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় পন্যবাহী ট্রাকের সিরিয়ালও নেই। তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন সময় বাড়ার সাথে সাথে কর্মমুখি মানুষ (যাত্রী) ও যানবাহনের চাপ বাড়বে। অপরদিকে চলতি সপ্তাহে ফের কঠোর লকডাউনের গুঞ্জন থাকায় এদিনও রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাড়ি ফেরা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মত।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ জানান, অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় দৌলতদিয়া ঘাটে নদীপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এ নৌপথের সকল ফেরি চলাচল করায় সরাসরি যানবাহনগুলো ফেরিতে উঠতে পারছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg