শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতদিয়া-পাটুরিয়া ঘন-কুয়াশায় নৌপথ বন্ধ, সাড়ে ১০ ঘন্টা পর নৌযান চলাচল স্বাভাবিক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম// ঘন কুয়াশায় দেশের দক্ষিন পশ্চিমাঞ্চালের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত টানা দীর্ঘ সাড়ে ১০ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। টানা দীর্ঘ সাড়ে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা ছিল পণ্য ও যাত্রীবাহী শত-শত যানবাহন।

বিআইডব্লিটিসির ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, রবিবার দিবাগত রাত থেকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এ পরিস্থিতিতে রাত সাড়ে ১১টার দিকে বিআইডব্লিটিসি কতৃপক্ষ যে কোন ধরনের দূর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষনা করে। সকাল ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়। গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল টানা দীর্ঘ সাড়ে ১০ ঘন্টা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রী ও পরিবহন চালকরা। এই নৌপথে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। দূর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে বলে জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg