শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বহিস্কার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

0Shares

দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বহিস্কার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লাকে (৪০) তার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার দুপুরে (১৭ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ ইতিপূর্বে জুলহাস মোল্লার প্রতি অনাস্থা এনেছে। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এ জন্য গোয়ালন্দ উপজেলা যুবলীগ এক জরুরি সিদ্ধান্তে তাকে তার দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে।

এ প্রসঙ্গে বহিস্কৃত সাধারন সম্পাদক জুলহাস মোল্লা দাবি করেন, বহিষ্কারের বিষয়ে তিনি কোন পত্র পাননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলোর বিষয়ে তাকে কোনরুপ শোকজও করা হয় নি। বহিষ্কার অগঠনতান্ত্রিক ভাবে করা হয়েছে।অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মো. ইউনুছ মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবলীগের ভিশন বাস্তবায়নের দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের অনাস্থা, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. জুলহাস মোল্লাকে বহিস্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দৌলতদিয়া ঘাটে পন্যবাহী যানবাহনে চাঁদাবাজি, দৌলতদিয়া যৌনপল্লীতে বাড়ি থাকা, নারী ব্যবসা করা, নিয়মিত মাদক গ্রহনসহ বিভিন্ন অসামাজিক কার্য কলাপের অভিযোগ রয়েছে। এ সকল বিষয়ে আমি তাকে ইতিপূর্বে অনেকবার সতর্ক করেছি। কিন্তু সে কোন কর্ণপাত করেনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg