শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

Lutfor Rahman / ১৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১,২ ও ৫ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় দৌলতদিয়া রেলওয়ে স্টেশনের শহীদ মিনার প্রাঙ্গণে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক ব্যাপারীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নিজামউদ্দিন শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ, আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বেনজির আহমেদ বিলাস বেপারী, সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল সরদার এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ।

এসময় বক্তারা বলেন, দৌলতদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছে। বিএনপিকে নির্যাতন করেছে। আমরা তারেক রহমান এর নির্দেশ অনুযায়ী দলে নতুন কাউকে আনবো না। দলে ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে হবে। আগামী নির্বাচন আসলাম মিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg