শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৌলতদিয়ায় ৩’শ গ্রাম হেরোইন ও নগদ টাকাসহ ১জন আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৩’শ গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ত্রিশ লাখ টাকা) ও নগদ দুই লাখ ৭হাজার ৮শ ৫০ টাকাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত মাদক ব্যাবসায়ী উপজেলার দৌলতদিয়া সোহরাপ মন্ডলের পাড়ার মো. বানু মোল্লার ছেলে মো. তুহিন মোল্লা (২৫)। সে পোড়াভিটা এলাকার একজন চিন্থিত মাদক ব্যাবসায়ী।

৭ এপ্রিল বুধবার বিকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কমিশনার ( ভুমি ) মো. রফিকুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিন মোল্লার বসত ঘরের টেবিল ফ্যানের মধ্যে থেকে ৩’শ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৭হাজার ৮’শ পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg