গোয়ালন্দের দৌলতদিয়ায় শিশু পাঁচার ও যৌন নির্যাতন প্রতিরোধ এবং পুনর্বাসন বিষয়ে সোমবার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। যৌনকর্মীদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংগঠন “শাপলা মহিলা উন্নয়ন সংস্থা” এর আয়োজন করে। সভায় বিদ্যালয়ের শিক্ষকেরা অংশগ্রহন করেন।সভায় দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীতে শিশু পাঁচার, শিশু পতিতাবৃত্তি ও শিশু নির্যাতন প্রতিরোধ ও পুনর্বাসন বিষয়ে শিক্ষকদের করনীয় নিয়ে আলোচনা করা হয়।
দৌলতদিয়া মডেল হাইস্কুলের সভাপতি মুহম্মদ সহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান,শাপলা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক (প্রোগ্রাম)মোঃ এনামুল হক,সংস্হার উদ্ধার বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব হোসেন,সুরাইয়া পারভিন,সোনালী আক্তার,নমিতা বিশ্বাস,আবুল বাশার,আবুল কাশেম,রমজানুল ইসলাম,শামীম শেখ,আব্দুর রশিদ,সাইফুল ইসলাম,জুয়েল গায়েন প্রমূখ।