রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর বাড়ীওয়ালীদের নিয়ে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে অসহায় নারী ঐক্য সংগঠন উদ্বেগে ৩১ মার্চ বুধবার বেলা ১২ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস, পায়াকট বাংলাদেশ এর ম্যানেজার মজিবুর রহমান জুয়েল, ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ, মো. সাজ্জাদ হোসেন, কাউন্সিলর জিনাত রেহেনা, মেডিকেল টেকনোলজিস্ট ইমান হোসেন, প্যারামেডিক হারুন, শিহাব, পিয়ার এডুকেটর আব্দুল খালেক, সাবিনা, রেখা, জাহিদা প্রমুখ।
সিফিলিস, গনরিয়া, এইচআইভি এইডস বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস।