শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতদিয়ায় মৎস্য বিভাগের অভিযানে কয়েক মণ জাটকা ও জে‌লি মি‌শ্রিত চিং‌ড়ি জব্দ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ (গোয়ালন্দ)

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার দৌল‌তদিয়া মাছ বাজারে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৩০ কে‌জি জাটকা ই‌লিশ ও ৪০ কে‌জি জেলি মিশ্রিত গলদা চিং‌ড়ি জব্দ করা করেছে।
সোমবার (১৮ জানুয়ারী) সকা‌লে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের অভিযা‌নে এ সকল মাছ জব্দ ক‌রা হয়।

এ সময় মোবাইল কো‌র্টের মাধ্য‌মে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা নাহিদ জাটকা বি‌ক্রির দায়ে দুই ব্যবসায়ী‌কে ৮ হাজার টাকা এবং জেলি মি‌শ্রিত চিং‌ড়ি বি‌ক্রির দা‌য়ে এক ব্যবসায়ী‌কে ৩০ হাজার টাকা জরিমানা ও জনসম্মুখে চিং‌ড়ি পু‌ড়ি‌য়ে ধ্বংস করেন।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়‌দেব পাল, গোয়ালন্দ উপ‌জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফসহ জেলা মৎস্য অ‌ফি‌সের কর্মচারী ও আনসার সদস্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা জয়‌দেব পাল বলেন, আমরা এই ধরনের অভিযান পরিচালনা করে অসাধু মাছ ব্যাবসায়ীদের আইনের আওতায় আনবো এবং এ ধর‌নের অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলে তিনি যানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg