শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতদিয়ায় দাতা সংস্থার অর্থায়নে এমএমএস সহায়তায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ (গোয়ালন্দ)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতির পক্ষ থেকে যৌনপল্লীর ২শ দুঃস্হ ও অসহায় মহিলাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

বুধবার(১৩ জানুয়ারি) দুপুরে যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির মাঠে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। গিভ বাংলাদেশ ফাউন্ডেশন এবং মেরী কুরি স্কুলের অর্থায়নে ও মুক্তি মহিলা সমিতির ব্যবস্হাপনায় এ কম্বলগুলো বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোঃ সাইফুল্লাহ মিঠু, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, গণস্বাস্হ্য কেন্দ্রের দৌলতদিয়ার ইনচার্জ জুলফিকার আলী সহ প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg