শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

দৌলতদিয়ায় তৃতীয় লিঙ্গের ওপর হামলা ও ঘরবাড়ী ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৪৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বসবাসরত তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর ওপর হামলা ও বাড়ীঘর ভাংচুরের প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ শনিবার বেলা ১১ টায় রাজবাড়ী, ফরিদপুর ও মধুখালী এলাকার হিজড়া জনগোষ্ঠীর আয়োজনে দৌলতদিয়ার মাহিয়া মাহির নের্তৃত্বে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় হিজড়ারা।

মানববন্ধনে হিজড়ারা তাদের বক্তব্যে বলেন, হিজড়ারা সমাজের বোঝা নন, আমরা নিজেরা নিজেদের কাজ করে খাই কিন্তু আমাদের এই কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী করে দৌলতদিয়া ঘাটের স্থানীয় একদল দূবৃত্ত প্রতিনিয়তই চাঁদা দাবি করে আসছিল। আমরা সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১২ মার্চ সন্ধ্যায় মো. সোহেল মন্ডল ও মো. মাসুদ মোল্লার নেতৃত্বে একদল দূবৃত্ত আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং এ সময় হিজড়াদের ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg