শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

দৌলতদিয়ায় টিসিবি’র প্যাকেজ পণ্যে পচা পিয়াজ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে ১ হাজার ৭ শত পরিবার পেলো টিসিবি’র প্যাকেজ পণ্যে পচা পিয়াজ।

রবিবার (২৮ আগস্ট) দৌলতদিয়া ইউপির মাঠ চত্তরে এ টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।

জানা গেছে, দৌলতদিয়া ইউপির মাঠ চত্তরে ১ হাজার ৭’শত পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ৪৬৫ টাকায় একটি করে প্যাকেজ দেওয়া হয়েছে। তাতে রয়েছে দুই কেজি ডাউল, দুই লিটার তেল, এক কেজি চিনি, ও তিন কেজি পচা পিয়াজ। বাজারে দ্রব্য মূল্যে দাম বেশি থাকায় সাধারন জনগন একটু স্বস্তির পাবার জন্য কম দামে একটি টিসিবি’র প্যাকেজ কিনে নিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে ডিলারগন সাধারন মানুষের টিসিবি’র পণ্য পচা পিয়াজ প্যাকেজে ডুকে দিচ্ছে।

মালেক মন্ডল বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে টিসিবি’র মাল দিচ্ছে। আমি ৪৬৫ টাকা দিয়ে একটি প্যাকেজ নিয়েছি তাতে রয়েছে ২ কেজি ডাউল, ১ কেজি চিনি, ২ লিটার তেল এই তিন জিনিস ভালো আছে কিন্তু ৩ কেজি পিয়াজ একেবারেই পচা এটা ঘরে রাখা যাবে না। কালকের মধ্যেই সব পিয়াজ পচে গলে যাবে তা ফেলে দিতে হবে কিছুই করার নেই।

মোস্তাক ও লালটু বলেন, সরকার তো সাধারন মানুষের খাবারের জন্য টিসিবি’র ভালো পণ্য দিচ্ছে। কিন্তু ডিলার যারা তারা তাদের ব্যবসার স্বার্থে আমাদের কে পচা পণ্য দিয়ে ঠগিয়ে ব্যবসা করে যাচ্ছে। আমরা তো সাধারন মানুষ তাদের তো কিছু বলতে পারবো না। সেই সুযোগটি কাজে লাগিয়ে তারা আমাদের পচা পিয়াজ প্যাকেট করে প্যাকেজে ডুকে দিচ্ছে।

মেসার্স শাপলা ট্রেডার্স এর মালিক রঞ্জন রাহা বলেন, টেকের হাট টিসিবি’র অফিস থেকেই পচা পিয়াজ দিয়েছে। তার পর আমরা আবার প্যাকেট করে রেখেছি। সে কারনে একটু পচে গেছে। আজ ১ হাজার ৫ শত ৫০ জনকে টিসিবি’র পণ্য দিচ্ছি। আমি এখন ব্যস্ত পরে কথা হবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, টিসিবি’র পণ্য পচা পিয়াজ আমার নজরে এসেছে। আমি এসিল্যান্ডকে নিয়ে গিয়ে তদন্ত করে দেখছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg