শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আবাসিক বোর্ডিংয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে মামলার এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার বেপারী পাড়ার মৃত রমজান খার ছেলে জুলহাস খা (৫০), বেপারী পাড়ার মৃত মজিবর ফকিরের ছেলে হবি ফকির (৩৯), হোসেন মন্ডল পাড়ার হারুন মৃধার ছেলে হাসেম মৃধা (৩৩), ফরিদপুর কোতয়ালি থানার শিবরামপুর গ্রামের জলিল শেখের ছেলে রিপন শেখ (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এএসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকায় ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বৃহস্পতিবার দিবাগত রাত ৫ টার দিকে উত্তর দৌলতদিয়া পতিতালয়ের মহন মোল্লার গলির সায়মদ্দিন বোডিং এর ১৭ নং রুমের মধ্যে কয়েকজন লোক টাকা দিয়ে জুয়া খেলছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে জরুরী মোবাইল ডিউটিরত এসআই দেওয়ান শামীম ও তার সাথের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৪ হাজার ২শত টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ১ সেট তাস জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের মামলা দিয়ে শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg