শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

দৌলতদিয়ায় গাছের সাথে গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৬৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

0Shares

ফিরোজ আহমেদ ( গোয়ালন্দ)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আইনুদ্দিন ব্যাপারী পাড়ার চল্লিশ(৪০) বছর বয়সি খবির মন্ডল নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
জানা যায়, বুধবার (১৩ জানুয়ারী) ভোর রাতে নিজ বাড়ির সামনে একটি ডম্বল গাছে তাকে গলায় ফাঁস নেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত খবির মন্ডল (৪০) দৌলতদিয়া আইনুদ্দিন ব্যাপারী গ্রামের হারেজ মন্ডলের ছেলে।
স্থানীয়রা বলেন, খবির মন্ডল খুব ভাল লোক ছিলো। তার কোন দিন কারো সাথে কোন ঝামেলা করতে দেখিনি । সে অনেক দিন যাবৎ মাথা ও পেটের ব্যাথায় ভুগছিলো। ঝুলন্ত অবস্থায় দেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেয়া হয় এবং খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়ে দেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর রাজবাড়ী টেলিগ্রাফ-কে বলেন, সে অসুস্থ ছিলো, মাথা ও পেটের ব্যাথ্যায় ভুগছিল। প্রাথমিকভাবে এলাকাবাসীর মতে ধারণা করা হচ্ছে পেটের ব্যাথা সইতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg