শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

দৌলতদিয়ার যৌনপল্লিতে যৌনকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

0Shares

ষ্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী রিতু বেগম (৩০) নামের এক যৌনকর্মীর রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (০৯অক্টোবর) সকালে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরের সাংবাদিক সুজন খন্দকারের বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিতু বেগম যৌনপল্লীর বাড়িওয়ালা সাংবাদিক সুজন খন্দকারের কথিত স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের ধারণা, আজ ভোররাতের দিকে ধারালো অস্ত্র দিয়ে যৌনকর্মী মিতু আক্তারকে এলোপাথারিভাবে কোপায়। পরে গলা কেটে হত্যা নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডের প্রকৃত কোনো কারণ এখনো জানা যায়নি।

নিহত ঋতু আক্তারের মেয়ে  জানান, সাংবাদিক সুজন খন্দকারের বাড়িওয়ালি হিসেবে তার মা ওই বাড়িতে থাকত। গত রাতে সে অন্য একটি বাড়িতে ঘুমিয়ে ছিল। সকল ৮টার দিকে তাকে স্থানীয়রা ডেকে বলে তার মা’কে হত্যা করা হয়েছে। তার মায়ের সাথে কারও কোনো শত্রুতা ছিল না বলে তিনি জানান। স্থানীয় একাধিক যৌনকর্মী জানায়, ঘটনার রাতেও ঋতুর ঘরে বাড়িওয়ালা সুজন খন্দকার এসেছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন , শনিবার সকালে ঋতু আক্তারের শয়নকক্ষ থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে আসলে স্থানীয়রা তার ঘরে গিয়ে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থয়ে গিয়ে লাশ উদ্ধার করে। ‘ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।’

হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক দল (পি.বি.আই, সি.আই.ডি, ফরেসসিক বিভাগ) ঘটনাস্থলে কাজ করছে। বিভিন্ন আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg