শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৌলতদিয়ায় তিন মাদকসেবীর কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তিনজন মাদক সেবীকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রফিকুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট, পোড়াভিটা, পতিতালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে হেরোইন ও গাজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, দৌলতদিয়া ০৪ নং ওয়ার্ড কিয়ামুদ্দিন মোল্লাপাড়ার মো. তালেব সরদারের ছেলে নুরু সরদার (৩৮), ও ০৫ নং ওয়ার্ডের পোড়াভিটা এলাকার সিরু মোল্লার ছেলে তপু মোল্লা (২৪), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা গ্রামের আখের মোল্লার ছেলে আশিক মোল্লা (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg