শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

দৌলতদিয়া যৌনপল্লীর কথিত নেত্রী ঝুমুর ও তার স্বামী আটক

Lutfor Rahman / ১৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া স্টেশন সংলগ্ন হোটেল নীরালায়ে পৃথক অভিযান চালিয়ে যৌনপল্লীর কথিত নেত্রী ঝুমুর বেগমকে বিদেশি মদ ও বিয়ারসহ এবং তার স্বামী দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জলিল ফকিরকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
জানা গেছে, গতকাল শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জলিল ফকিরকে আটক করা হয়। তাকে গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আটক করা হয়।
আটক জলিল ফকির উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়ার মৃত সৈজুদ্দিন ফকিরের ছেলে এবং দৌলতদিয়া ইউনিয়নের সাবেক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়,  গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে উত্তর দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন হোটেল নীরালা বোর্ডিংয়ের নিচ তলার ৭ নম্বর রুম থেকে ঝুমুর বেগমকে আটক করা হয়। এ সময় পুলিশ ঝুমুর বেগমের কাছ থেকে ২টি রয়্যাল ডাচ বিয়ার ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করে। ঝুমুর বেগম জলিল ফকিরের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামিদের আজ রবিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg