শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

স্টাফ রিপোর্টার / ১৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

0Shares

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, ঘাটে মৌসুমি কাউন্টারসহ কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এবং সব কাউন্টারে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দৌলতদিয়া ঘাটে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। ঈদে যারা বাড়ি ফিরবে, তারা ঘাটে পা রাখলেই যেন সেই পরিবর্তন চোখে পড়ে। অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে শুধু মাদকসেবীদের আটক করা হলেও বড় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়নি। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার যে ১০ কেজি করে চাল সহায়তা দিচ্ছে তা যেন প্রকৃত দরিদ্র ও অভাবী মানুষ পায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো দলীয় নেতাকর্মী যেন এই চাল নিজেদের আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করতে না পারে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক যুবসমাজকে ধ্বংস করে দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি অফিস-আদালতে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। প্রতিটি দপ্তরের কার্যক্রম ও সেবার তথ্য জনগণের জন্য দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। একই সঙ্গে প্রতিটি দপ্তরের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg