শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

দৌলতদিয়ায় যুবকের হাত কেটে বিচ্ছিন্ন ঘটনায় আটক ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রিয়াজ শেখ নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন ঘটনার মামলায় ২ যুবককে ২৪ ঘণ্টার মধ্যে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।

আটককৃত মো. হুমায়ুন শেখ (১৮) গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টারের পাড়ার হাশেম শেখের ছেলে, ও মো. ফরহাদ শেখ (২৫) একই এলাকার মো. সালেক শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা গেছে, র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প গত ৬ মার্চ স্থানীয় তথ্যর ভিত্তিতে জানতে পারেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া শামসুল মাষ্টারের পাড়া এলাকায় মোঃ হুমায়ুন শেখ নামের এক ব্যক্তি প্রেমের সম্পর্কের জের ধরে মো. রিয়াজ শেখ নামের এক জনকে হাত বিচ্ছিন্ন পূর্বক হত্যার চেষ্টা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্প গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। তারিই ধারাবাহিকতায় গত ৯ মার্চ গোয়েন্দ তথ্যের ভিত্তিতে মামলার আসামি মো. হুমায়ুন শেখকে কুষ্টিয়া থেকে এবং মোঃ ফরহাদ শেখকে ফরিদপুর থেকে আটক করেন।

আটক ১নং আসামি মো. হুমায়ুন শেখকে প্রাথমিক স্বীকারোক্তি থেকে জানা যায়, সে তার পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে। উক্ত সম্পর্কের কারনে তার এবং রিয়াজের সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য তৈরী হয়। তারই জের ধরে গত ৬ মার্চ রিয়াজ দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় আসলে তারা দুই জনে একত্রে হয়ে রিয়াজ শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন পূর্বক হত্যার চেষ্টা করেন করেন।

উল্লেখ্য যে, ধৃত আসমি মো. হুমায়ুন শেখ দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। সে বিভিন্ন সময় রাজবাড়ী জেলার রেলস্টেশন এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড করে থাকেন। (যেমন মাদক ব্যবস্থা, চুরি, ছিনতাই ইত্যাদি) এবং ইতিপূর্বে সে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহার নামীয় আসামি হয়ে কারাভোগ করে বর্তমানে জামিনে আছে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামীদেরকে রাজবাড়ী জেলার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg