শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

দৌলতদিয়ায় নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ‌।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর এলাকার মো. রুবেল মন্ডলের স্ত্রী রত্না খাতুন (৫০) বর্তমান সে দৌলতদিয়া বাজার বিপ্লব এর বাড়ীর ভাড়াটিয়া, ও দৌলতদিয়া বাজার এলাকার মৃত রশিদ বেপারীর ছেলে বিপ্লব বেপারী (৪৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার অফিসার ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে দৌলতদিয়া বাজার এলাকার বিপ্লব এর বাড়ীর উঠানের উপর থেকে ৬০ (ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg