শিরোনাম
গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন

দৌলতদিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা থেকে ২০০ পিস ইয়াবাসহ লিটন শেখ নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ছয়টার দিকে দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি, গোয়ালন্দ পৌরসভার ০৯ নং ওয়ার্ড সাঁকের ফকির পাড়ার মোতালেব শেখের ছেলে লিটন শেখ (৩৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মো. মেহেদী হাসান, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা গলীতে জনৈক বাবু প্রামানিকের বাড়ীর সামনে হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন শেখ’কে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg