শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৈনন্দিন চিত্র পাল্টে গেছে দৌলতদিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় থাকছে ফেরি

স্টাফ রিপোর্টার / ৫৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম (হালিম):
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে লেগে থাকা যানজট পরিস্থিতির চিত্র পাল্টে গেছে। আজ রবিবার সকাল থেকে সেখানে কোন গাড়ি ফেরির অপেক্ষায় থাকছে না। উল্টো গাড়ির অপেক্ষায় থাকছে অনেক ফেরি দীর্ঘ সময় জুড়ে বিভিন্ন ঘাট পন্টুনে ভিড়ে থাকছে। এর আগে প্রবল স্রোত নাব্যতা সংকট, ফেরি স্বল্পতার পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরিসার্ভিস অচলাবস্থার প্রভাবে অতিরিক্ত গাড়ির চাপে উভয়
ঘাটে দীর্ঘ যানজট লেগে ছিল।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া একটি ব্যস্ততম নৌপথ। প্রতিদিন সেখানে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েক হাজার বিভিন্ন গাড়ি ও যাত্রী ফেরি পারাপার হয়। তবে ফেরিসংকট, ঘাটসমস্যা ও নাব্যতা সংকটের কারণে সেখানে স্বাভাবিক ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল। বর্তমান পদ্মায় বয়ে যাওয়া স্রোতের গতিবেগ আগের চেয়ে কিছুটা কমেছে। নৌপথের পাটুরিয়া চ্যানেলে বিভিন্ন পয়েন্টে সৃষ্ট ডুবোচর ও নাব্যতা সংকট সৃষ্টি হয়েছিল। মোকাবেলায় একযোগে পাঁচটি ড্রেজার দিয়ে সেখানে দ্রুত খনন কাজ চালাচ্ছে বিআইডাব্লিউটিএ। এতে নৌ চ্যানেলের নাব্যতা সংকট অনেকটা কেটে গেছে। প্রয়োজনীয় পানির গভীরতা পেয়ে চলাচলকারি রো রো (বড়) ফেরিগুলো এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে। ফলে শনিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতির চিত্র অনেকটা পাল্টে গেছে। দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ ঢাকাগামী বিভিন্ন গাড়ির চাপ অনেক কমে যাওয়ায় দৌলতদিয়া ঘাট এখন যানজট মুক্ত। নৌপথ পাড়ি দিতে ঘাটে আসা গাড়িগুলো সরাসরি ফেরিতে গিয়ে উঠছে। এতে যাত্রী ও গাড়ির চালকদের কোন দুর্ভোগ পোহাতে হচ্ছে না। তবে, যানজটমুক্ত এমন ঘাটপরিস্থিতি কত দিন টিকে থাকবে তা নিয়েও অনেকের মনে সংশয় রয়েছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বানিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাটুরিয়া চ্যানেলে নাব্যতা সংকট পরিস্থিতির উন্নতি হয়েছে। বাস, ট্রাকসহ ঢাকাগামী বিভিন্ন গাড়ির চাপও অনেক কমে গেছে। ফেরিপারের অপেক্ষায় ঘাটে আটকে থাকা গাড়িগুলো শনিবার রাতেই পারাপার করা সম্ভব হয়েছে। তাই আগের মতো কোন গাড়ি এখন আর ফেরির অপেক্ষায় থাকছে না। উল্টো গাড়ির অপেক্ষায় অনেক ফেরি বিভিন্ন ঘাট পন্টুনে ভিরে থাকছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg