শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে রাজবাড়ীতে সমাবেশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টেরঃ

মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে রাজবাড়ীতে সমাবেশ করা হয়েছে।

আজ রবিবার (২৮নভেম্বর) রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি দলের আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপির আহবায়ক মাহবুব চৌধুরী দুলাল, স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি বাবু, গোয়ালন্দ উপজেলা শাখার সদস্য সচিব আবু সাইদ মন্ডল, রাজবাড়ী সদর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নব-নির্বাচিত দলের আহবায়ক বাবু অশোক বিশ্বাস, সদর থানার নব-নির্বাচিত সদস্য সচিব মেহেদী হাসান, পাংশা পৌর শাখার আহবায়ক ছাবু, পাংশা উপজেলা শাখার ১ম যুগ্ন আহবায়ক আলহাজ্ব সহ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিভিন্ন দলের নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং সদস্যগণ।

নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন, খালেদা জিয়াকে তাঁর উন্নত চিকিৎসায় বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাঁকে হত্যার ষড়যন্ত্র। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। নতুবা এ বিলম্বের কারণে আপনাদের অনেক বিড়ম্বনায় পড়তে হবে।’

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg