শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

দীর্ঘ ১২ঘন্টা দূর্ভোগের পর স্বস্তির নিশ্বাস, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

0Shares

দীর্ঘ ১২ঘন্টা দূর্ভোগের পর স্বস্তির নিশ্বাস,
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

জহুরুল ইসলাম হালিম// ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ১২ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১০টায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নৌ-দূঘটনা এড়াতে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ।
দীর্ঘ ১২ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহনের দীর্ঘ লাইন। এতে তীব্র শীতে পারাপারের অপেক্ষায় থাকা হাজার হাজার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা শিকার হচ্ছেন অসহনীয় দূর্ভোগের।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারীজ গেট পর্যন্ত ৩কিলোমিটারের অধিক জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। অপরদিকে যানবাহনের সারি ছোট রাখতে দৌলতদিয়া ঘাট থেকে ১২ কিলোমিটার দুরে গোয়ালন্দ মোড় এলাকায় শত শত কভারভ্যান ও অপচনশীল পন্যবাহি ট্রাক সিরিয়ালে আটকে রাখছে পুলিশ।
ঢাকাগামী যাত্রী ইভা খানম বলেন, রাত ১টায় ঘাটে এসে শুনি ফেরি বন্ধ হয়েছে। সারারাত শীতের মধ্যে গাড়ীর ভীতর কাঁটাতে খুব কষ্ট হয়েছে এবং বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছি। এখন সকাল ১০টা বাজে, এই মাত্র ফেরি ছাড়লো। কখন ফেরিতে উঠতে পারবো জানি না।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারি ব্যাবস্থাপক মাহবুব হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় রবিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। তবে দূর্ভোগ কমাতে এ নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রীবাহি ও ছোট যানবাহনগুলোকে অগ্রাধীকার ভিত্তিতে পার করা হচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg