শিরোনাম
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ

দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাগ বিতরণ

স্টাফ রিপোর্টার / ৩৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার উদ্যোগে উপজেলার সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউট ও বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮১ জন ছাত্রছাত্রীর মধ্যে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

স্কুল ব্যাগ বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার মো. মাহাবুর রহমান শেখ, জেলা ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (এলজিএসপি-৩) মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, ইউপি সচিব ইব্রাহিম সরদার, ইউপি সদস্য ও প্রকল্পের ওয়ার্ড সভাপতি লিপু মন্ডল, ইউপি সদস্য আবুল হোসেন, শমসের সেখ, চুন্নু মীর মালত, মোছা. ফাতেমা আক্তার, তামান্না আক্তার, সাহিদা বেগম, রাসেল সেখ, সোনা মিয়া, ফরিদ উজ্জামান প্রমুখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg